ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট: ভ্রাম্যমাণ আদালতে ২টি মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট: ভ্রাম্যমাণ আদালতে ২টি মেশিন জব্দ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাটের অভিযোগে ২টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারের কেমতলী এলাকায় অভিযান চালিয়ে মেশিন দু’টি জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের আব্দুল আজিজ ওরফে ড্রেজার আজিজ কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বেশ কিছুদিন যাবৎ মাটি উত্তোলন করে দারোরা গ্রামের বড় জহির মেম্বারের বাড়ীর একটি পুরাতন দিঘী ভরাট করে আসছিলো। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় পরিচয় গোপন রেখে ড্রেজার মেশিন মালিক ড্রেজার আজিজ ঘটনাস্থল থেকে সটকে পরেন। পরে সেখানে থাকা ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। তিনি আরো বলেন অবৈধ ড্রেজারের বিষয়ে শুন্য সহনশীলতা নীতি প্রয়োগ করা হবে। কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ নেতাকর্মীদের মিলন মেলা

আরও পড়ুন