ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে খাটের সুরক্ষিত বক্স থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

অনলাইন সংস্করণ
১ জুন ২০২১, ৩:৫১ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
মুরাদনগরে খাটের সুরক্ষিত বক্স থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়িতে ওই গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়ে মনির ভান্ডারী। তার বসতঘরের একটি খাটের সুরক্ষিত বক্স থেকে স্কচট্যাপ মোড়ানো আলাদা আলাদা পুটলি করে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি মনির হোসেন ওরফে মনির ভান্ডারী (৪২) মুরাদনগর উপজেলার পায়ব গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির ভান্ডারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন