ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অনলাইন সংস্করণ
২৬ অক্টোবর ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই স্লোগান নিয়ে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গণসমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গণঅধিকার পরিষদ কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলা শাখা। শনিবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির সাবেক আহ্বায়ক ফয়েজ উল্লাহ। কুমিল্লা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাকসুদুর রহমান, গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ রনি, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহজালাল সাদী, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আজহারুল আমিন, ছাত্রঅধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সাধারন সম্পাদক হাবীবুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বাঙ্গরা বাজার থানার ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী মাসুম, সাধারন সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান, গণঅধিকার পরিষদের জাহাপুর ইউনিয়ন সভাপতি নুরে আলম, শ্রমিক অধিকার পরিষদ নেতা জসিম উদ্দিন। গণসমাবেশ শেষ করে উপজেলার ইসলামী চত্তরস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।

আরও পড়ুন