ঢাকা • ৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

মুরাদনগরে জমকালো আয়োজনে মি.ফানের ৩য় মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৭ মার্চ ২০২১, ৩:০১ অপরাহ্ণ • ৫৩ বার পঠিত
মুরাদনগরে জমকালো আয়োজনে মি.ফানের ৩য় মিলনমেলা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে ‘ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে’ জমকালো আয়োজনে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবায় মি. ফান এর ৩য় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উৎসবমূখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে মি. ফানের ৩য় মিলনমেলায় প্রায় ৫শত সদস্য অংশগ্রহণ করে। কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক ড. মনিরুজ্জামান, প্রভাষক দীন দয়াল পাল, ডি.আর. উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির খান, মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ, ব্যবসায়ী নিজাম উদ্দিন ভুইয়া, সংগঠনের সদস্য মোঃ ওসমান সরকার। মাহবুব আলম শাকিল এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ বজলুর রহমান, মনিরুল হক, রেজাউল করিম, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মরিরুজ্জামান মনির, প্রবাসী নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । পরে আগত অতিথি ও উপজেলার বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ক্রেস্ট, রক্তদাতা সম্মাননা ক্রেস্ট ও বিশেষ সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে এক বিশাল বাইক র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে। প্রসঙ্গত, মানবসেবায় মি. ফান একটি অরাজনৈতিক সংগঠন এটি ২০১৭ সালে গঠিত হয়ে এই পর্যন্ত ৮৬টি কাজের মাধ্যমে অসহায় গরীবদের সাহায্য, শীতবস্ত্র বিতরন, চিকিৎসা খরচ চালানো, অসহায়দের নতুন ঘর তুলে দেওয়া, প্রায় ৩০০ জনকে বিনামূল্যে রক্তদান করাসহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজ সম্পুর্ন করে।

আরও পড়ুন