ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২১, ২:৪৭ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ গ্রেফতার-৩
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাশ^বতীর্ তিতাস থানার তালিকাভূক্ত অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ১৮টি মামলার আসামী মেহেদী মামুন ওরফে ডাকাত মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ৫টি মামলার আসামী রকিবুল ওরফে বুলেট ও সহযোগি রিপন হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন ওরফে ডাকাত মামুন (৩৫), একই গ্রামের জাকির হোসেনের ছেলে সহযোগি রিপন হোসেন (৩০) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল ওরফে বুলেট (২২)। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তা অবরোধ করে ও উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়ন এলাকায় ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে এসআই মোর্শেদ আলম, হামিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩টি রামদা ও ৩টি ছোড়াসহ তাদেরকে গ্রেফতার করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা থেকে চিি‎হ্নত ডাকাত দলের সদস্যদের নিয়ে এ এলাকায় ডাকাতি করে আসছিল। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরও পড়ুন