ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ড্রেজার তাণ্ডব, দুটি ড্রেজার মেশিন জব্দ করলেন ভ্রাম্যমান আদালত

অনলাইন সংস্করণ
২৮ জুলাই ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
মুরাদনগরে ড্রেজার তাণ্ডব, দুটি ড্রেজার মেশিন জব্দ করলেন ভ্রাম্যমান আদালত

সাজ্জাদ হোসেন শিমুলঃ

সোমবার বিকেলে উপজেলার রানীমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।

এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় ড্রেজার মালিক ও শ্রমিকরা।

জানা যায়, রানীমুহুরি গ্রামে কৃষি জমির মধ্যে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি কেটে আসছেন একই উপজেলার গাংকাটিয়া গ্রামের জলিল মিয়ার পুত্র জহির ও শুশুন্ডা গ্রামের দেলোয়ার। এতে পাশে থাকা জমিগুলো ড্রেজারের গভীর গর্তে বিলিন হয়ে যাচ্ছিল।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। তার প্রেক্ষিতে রানীমুহুরি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। আমরা চলমান ড্রেজার মেশিন দুটি জব্দ করি এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন