ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

মুরাদনগরে দিনব্যাপী অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

অনলাইন সংস্করণ
৩০ জানুয়ারি ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
মুরাদনগরে দিনব্যাপী অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন—২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তার মধ্যে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কাগাতুয়া ও চাপিতলায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঁইয়া জনি। এ সময় ২টি ড্রেজার মেশিন জব্দ ও ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঁইয়া জনি বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন