ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

অনলাইন সংস্করণ
২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ • ৭৪ বার পঠিত
মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার পাহাড়পুর গ্রামের মৃতঃ ডাঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েদ উল্লাহ ওরফে মনির (৩৬), জেলার কোতয়ালী থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া (২১), ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান (৩০) ও উপজেলার লাজৈর গ্রামের আবদুল্লাহর ছেলে ফরহাদ হোসেন (২৮)। জানা যায়, সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের নেয়ামতকান্দি পাটুয়াটুলী ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাত দল, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই হাফিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, উপজেলার ইলিয়টগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে রাতের বেলা সুযোগ বুঝে যানবাহন আটকিয়ে তারা ডাকাতি করত। কখনও মালামাল কেড়ে নিয়ে ছেড়ে দিত। আবার কখনও যাত্রীদের আহত করে সড়কে ফেলে যেত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনির, জীবন মিয়া ও জাহিদ হাসানের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

আরও পড়ুন