ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে নিখোঁজের ১২ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২৬, ২:৪১ অপরাহ্ণ • ৮২ বার পঠিত
মুরাদনগরে নিখোঁজের ১২ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ি নদী মোহনা খালের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। নিহত আলাউদ্দিন (৩৫) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন দরিদ্র অটোচালক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে যান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে পরিবার-পরিজন ভেঙে পড়েছেন। ঘটনাস্থলে স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। বাবাকে হারিয়ে সন্তানের আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, “আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ী নিয়ে কোথায় দাঁড়াব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে?” বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে পাঠানো হবে। যেহেতু নিখোঁজের ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করা হয়েছিল, সেখানেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন