ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

মুরাদনগরে পাওয়া গেলো ১৮ কেজি ওজনের মিষ্টি আলু

অনলাইন সংস্করণ
৭ মে ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
মুরাদনগরে পাওয়া গেলো ১৮ কেজি ওজনের মিষ্টি আলু
  • মুরাদনগর (দক্ষিণ) প্রতিনিধিাঃ
কুমিল্লার মুরাদনগরে প্রায় ১৮ কেজি ওজনের এক বিশাল আকৃতির মিষ্টি আলু পাওয়া গেছে। রবিবার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে খানেপাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে লাগানো মিষ্টি আলুর গাছ থেকে পাওয়া গেছে বিশাল আকৃতির এই মিষ্টি আলুটি। আলুটি একনজর দেখার জন্য সবুজ মিয়ার বাড়ীতে ভীড় করেছে এলাকার উৎসুক জনতা। এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, “আমি প্রায় তের মাস পূর্বে বাড়ী করার জন্য ক্রয়কৃত জায়গার বালুর স্তুপে কিছু মিস্টি আলুর লতা লাগিয়ে ছিলাম। গতকাল আলুর লতা তুলতে গিয়ে হঠাৎ করে চোখে পরে মাটির উপরে ভেসে থাকা আলুটি। পরে আলুটি মাটি থেকে তুলে ওজন করে দেখি এর ওজন প্রায় ১৮ কেজি। পাশাপাশি ৪/৫ কেজি ওজনের আরো কয়েকটি আলু পাওয়া গেছে। আলুটির একপাশ দিয়ে ইঁদুরে না খেলে আরো বড় হতো। আমি ভাবতেও পারিনি এত বড় মিস্টি আলু হতে পারে। এত বড় আলু পাওয়ার খবর শুনে একনজর দেখার জন্য এলাকার লোকজন বাড়িতে ভড়ি করতে থাকে।” উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, বিষয়টি শুনে আমার এক কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি দেখার জন্য। তিনি আসলে সেটা সম্পর্কে সঠিকভাবে জানা যাবে। তবে আলু যেহেতু একটি রূপান্তরিত কন্দ সেহেতু অনেকগুলো আলু একত্রিত হয়ে এমনটি হতে পারে।

আরও পড়ুন