ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম ছেলেকে বাচাঁতে যাওয়ায় ভেঙ্গে দিয়েছে মায়ের হাত ও দাঁত

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ৫:২৮ পূর্বাহ্ণ • ৮২ বার পঠিত
মুরাদনগরে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম ছেলেকে বাচাঁতে যাওয়ায় ভেঙ্গে দিয়েছে মায়ের হাত ও দাঁত
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জের ধরে জাকির হোসেন (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করেছে তার আপন চাচা। এসময় তাকে বাচাঁতে গেলে মা নেহেরা বেগম (৫৫) ও তার ভাই নিজাম সরকারকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। রডের আঘাতে মা নেহেরা বেগমের বাম হাত ও দাঁত ভেঙ্গে যায়। ঘটনা চলাকালিন সময় আহতের বাড়িঘরেও হামলা চালিয়ে ক্ষতিসাধন করা হয়। এদিকে গুরুতর আহত ওই প্রতিবন্ধী জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মা নেহেরা বেগমের অবস্থার অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোড়ের পাড় গ্রামে। এ ঘটনায় প্রতিবন্ধী জাকির হোসেনের ভাই নিজাম সরকার বাঙ্গরা বাজার থানায় বাদী হয়ে তার চাচা মজিবুর রহমান, আবু হানিফ, কালন সরকার ও চাচাতো ভাই ইসমাইল হোসেনসহ ৭জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোড়ের পার গ্রামের আবদুল আওয়াল সরকারের ছেলে শারীরিক প্রতিবন্ধী জাকির হোসেনের পরিবারের সঙ্গে তার আপন চাচা মজিবুর রহমান (৪৫) এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে (১২ জানুঃ) প্রতিবন্ধী জাকিরের ছোট ভাই জয়নাল আবেদীনের সাথে চাচা মজিবুর রহমানের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় তার চিৎকার শুনে প্রতিবন্ধী জাকির ও তার মা এগিয়ে গেলে মজিবুর রহমানের হাতে থাকা রামদা দিয়ে জাকির কে কুপিয়ে জখম করে। এসময় ছেলেকে বাচাঁতে গেলে আবু হানিফ ও কালন সরকারের হাতে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে মা নেহেরা বেগমকেও গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা প্রতিবন্ধী জাকির হোসেন ও তার মা নেহেরা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন