ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৯ মে ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
মুরাদনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল" এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নহল উত্তরপাড়া একতা সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে কসবা(ব্রাহ্মণবাড়িয়া) একাদশ বনাম মুরাদনগর(কুমিল্লা) একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোহাম্মদ সফিকুল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন, শাকিল মিয়া, আনোয়ার হোসাইন, মাইনুদ্দিন মিয়া, ইয়াকুব আলী, ওমর মিয়া ও জুম্মন মিয়া, ইয়াছিন সরকার প্রমূখ। দীর্ঘ ৯০ মিনিট উত্তেজনাপূর্ণ খেলার পর কসবা একাদশ ও মুরাদনগর একাদশের মধ্যকার খেলাটি ২-২ ড্র হয়। পরে সময় সল্পতার কারনে রেফারি ট্রাইবেটার না গিয়ে দু-দলকেই বিজয়ী ঘোষনা করে। খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দরা দুদলের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং সার্বিক তত্ত্বাবধানে মাঠে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন- ম্যাচ পরিচালনাকারী কমিটির সদস্যরা।

আরও পড়ুন