ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না

মুরাদনগরে বিএসটিআই ও প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ ১৪৮ বার পঠিত
মুরাদনগরে বিএসটিআই ও প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা

সাজ্জাদ হোসেন শিমুল

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ জুন) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মেসার্স বাদল ফুড অ্যান্ড বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া উপজেলার শ্রীকাইল রোডে অবস্থিত মেসার্স বি বাড়িয়া বেকারীকে অবৈধভাবে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি অবৈধ ব্রেড ও বিস্কুট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করে দেওয়া হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।
 
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে মানসম্মত পণ্যের সরবরাহ বজায় রাখতে প্রশাসনের এই ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন