ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২১ অক্টোবর ২০২৩, ৪:৪৮ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
  • বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কোদালকাটা-মির্জাপুর মোড়ে কোদালকাটা বন্ধু গ্রুপ ও আমরা বাঙ্গরাবাজার থানার জনগন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়েছে। ডাক্তার আব্দুল কুদ্দুস খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম হাসান কবির, ইউপি সদস্য ইকবাল হোসেন মোল্লা রেজাউল, আমরা বাঙ্গরাবাজার থানা জনগন সংগঠনের উপদেষ্টা এম আই জামাল সিদ্দিকী, এড. তৌফীকুল ইসলাম আমীর, কাজী শফিকুর রহমান, এমএম মহীউদ্দীন সেলীম, মো: সাইদুর রহমান সাঈদ ও সংগঠনের সভাপতি এএস আরিফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন, বৃহত্তর কমিল্লা ব্লাড ব্যাংক, বাঙ্গরা শাখা ও রক্তযোদ্ধা সংগঠনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনের শেষাংশে যুবসমাজকে মাদক থেকে দুরে রাখার উদ্দ্যেশ্যে ফুড ব্যাংক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কোরিয়া প্রবাসী মোঃ শাহপরানের সার্বিক সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আমরা বাঙ্গরা বাজার থানার জনগন সংগঠন ও ফুড ব্যাংক ফাউন্ডেশন অংশ গ্রহণ করে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ফুড ব্যাংক ফাউন্ডেশন ফুটবল একাদশ ২-১ গোলে আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ একাদশকে পরাজিত করে।

আরও পড়ুন