ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুবৃর্ত্তরা

অনলাইন সংস্করণ
১২ অক্টোবর ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ণ ৭০ বার পঠিত
মুরাদনগরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুবৃর্ত্তরা
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে আমেনা খাতুন(৮০) নামের এক বৃদ্ধ মহিলাকে মধ্যরাতে বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নিজঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আমেনা খাতুন মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ার মৃত তালেব হোসেনের স্ত্রী। নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানান, তার মা একটি কক্ষে একাই থাকতো, বুধবার রাতে প্রতিদিনের মতো সবাই প্রত্যেকের ঘরে ঘুমিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার মাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা এবং বিছানায় তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাই দেখে তারা মুরাদনগর থানায় খবর দেয়। তাদের ধারনা রাতের আধারে অজ্ঞাত দুবৃর্ত্তরা মূল্যবান জিনিসপত্র লুট করতে এসে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশী তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাশ বলেন, হত্যাকান্ডটি মালামাল লুন্ঠন জনিত কারনে হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদেন্তর মাধ্যমে রহস্যের উদঘাটন করা হবে। তারিখ ১২—১০—২০২৩

আরও পড়ুন