ঢাকা • ৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

মুরাদনগরে ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোব মিছিল ও মানববন্ধন 

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ণ • ৭৭ বার পঠিত
মুরাদনগরে ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোব মিছিল ও মানববন্ধন 
  • নিজস্ব প্রতিবেদক:
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সোসাল মিডিয়ায় কটুক্তি করায় ব্লগার আসাদ নূরকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে কুমিল্লার বাঙ্গরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে । গতকাল বুধবার (১৬ই আগস্ট) বিকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পীর কাশিমপুর এলাকায় বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানা শাঁখা ও গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের সভাপতি হযরত খাজা শাহ মাওলানা মোঃ রাসেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মোঃ জহুরু আলম চিশতী, কুমিল্লা জেলার ইসলামী ছত্রনেতা মো জাবের হুসাইন, শায়েখ মোঃ বোরহান উদ্দিন রেজা, পীর কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালইয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। এসময় বক্তরা বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ভিডিও তৈরি করে ব্লগার কুখ্যাত আসাদ নূর মুসলমানের হৃদয়ে আঘাত করছে। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে এই ব্লগারকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো: দাউদ মিয়াজী, পীর কাশিমপুর গুলশানে মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ কাজী লুৎফুর বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সাগর, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ শাহ্ আলম, মোঃ আমির খান রেজবী, মুফতি মাহবুব আলম নুরী, মুফতি সাইফুল ইসলাম রেজভী, মুফতি বোরহান উদ্দিন রেজা, মাওলানা আজাদ হুসাইন আল কাদেরী। এসময় আরো উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বাঙ্গরা বাজার থানার সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন আস-সাবেরীকে, সাধারণ সম্পাদক  হাফেজ মোঃ কামরুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ এলাকার সর্বস্তরের জনতা।

আরও পড়ুন