ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

অনলাইন সংস্করণ
২৬ এপ্রিল ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ • ৭১ বার পঠিত
মুরাদনগরে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার দেবিদ্বারের পর এবার মুরাদনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্যের অভিযোগে জেলার মুরাদনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও নোয়াকান্দি গ্রামের মৃত মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার বাদী হয়ে রবিবার মুরাদনগর থানায় মামালটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশ। রবিবার দুপুরে একই সময়ে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল অভিযোগ দায়ের করেন। পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগটি আমলে নিয়ে মামলা দায়ের করেন। স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার মামলায় উল্লখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন “আওয়ামী লীগ যারা করে তারা প্রকৃত মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই। ঘুষ খায়, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে আবার নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। তার এমন বক্তব্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উসকানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে ভিপি নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল একই সময়ে অভিযোগ দায়ের করেন। পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

আরও পড়ুন