ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ, দ্রুত বিচার দাবি

অনলাইন সংস্করণ
১ জুলাই ২০২৫, ১:২৪ অপরাহ্ণ ৬২ বার পঠিত
মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ,  দ্রুত বিচার দাবি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণ ও নিপীড়নের শিকার ওই নারী ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা-৩ মুরাদনগরের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে গিয়ে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের হীনমন্যতায় না ভোগার পরামর্শ দেন তিনি। এসময় কায়কোবাদ বলেন, আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই। যেহেতু এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন। কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদতবে কায়কোবাদ যখন ওই বাড়িতে যান, তখন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ প্রসঙ্গে কায়কোবাদ বলেন, ‘আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ। ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।

আরও পড়ুন