ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ভুমি খেকোর হাতে বিনষ্ট প্রায় ৭শ বিঘা ফসলি জমি

অনলাইন সংস্করণ
১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে ভুমি খেকোর হাতে বিনষ্ট প্রায় ৭শ বিঘা ফসলি জমি
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে প্রায় ১২০টি ড্রেজার মেশিন বসিয়ে তিন ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ায় দেখা দিয়েছে ফসল উৎপাদন হ্রাসের শঙ্কা। মাটি কাটা চক্রটির হাতে চলতি মৌসুমে বিনষ্ট হয়েছে প্রায় ৭শ বিঘা কৃষি জমি। আর প্রতিদিন ১০টি ট্রাক্টর ও ২৫টি ড্রামট্রাকে মাটি পরিবহনের কারণে নষ্ট হচ্ছে এলজিইডি’র সড়ক। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এসব জমিতে বছরে মৌসুমে ধান, সরিষা, রসুন ও শীতকালীন সবজি ব্যাপকভাবে উৎপাদন হয়। এদিকে ড্রেজার ও ভেকু মেশিনের কোপে ক্ষতবিক্ষত কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া বিল।স্থানীয় মাটিকাটা চক্র ড্রেজার ও ভেকু মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় ২২ ইউনিয়নের ৩০৫টি গ্রামের কোন না কোন স্থানে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে চক্রটি। মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে কৃষি জমির মাটি কেটে উজাড় করা হচ্ছে। ভেকুতে জমির টপ সয়েল ও ড্রেজিংয়ের মাধ্যমে তিন ফসলি জমিগুলো ৪০ থেকে ৫০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। এতে আশ-পাশের ফসলী জমি ভেঙ্গে তৈরি হচ্ছে জলাশয়। বাবুটি পাড়া ইউনিয়নের কৃষক অহেদ মীর, জুনাব আলী মিয়া, কাজী অলিউল্লাহ জানান, গান্দ্রা ভূমি অফিসের অধীনে দৈয়ারা মৌজার মাইনকা বিলে একটানা দুই বছর কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছেন ড্রেজার ব্যবসায়ী কাজী রাকিব ও মোশাররফ। ওরা ৩০ শতক জায়গা ক্রয় করে ড্রেজিং শুরু করেন বর্তমানে ১২০ শতকে চলছে তাদের ড্রেজিং। আশেপাশের জমিগুলো ড্রেজিংয়ের গর্তে পড়ে যাওয়ায় কৃষকরা নাম মাত্র টাকায় জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, ড্রেজার বন্ধে অভিযান চলছে। আগামী দুই মাস আরোও ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন