ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ

অনলাইন সংস্করণ
৭ অক্টোবর ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ তেইশ হাজার টাকা অর্থদণ্ড ও লাখ টাকার নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মৎস্য অফিসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে মুরাদনগর উপজেলা বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে মোট ১২টি মামলায় ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করে ভভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মুরাদনগর ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ জাল বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা পরিবেশ ও জীববৈচিত্র‍্যরে জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব।

আরও পড়ুন