ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

অনলাইন সংস্করণ
২৩ সেপ্টেম্বর ২০২০, ৬:১২ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রায়তলা-দারোরাবাজার সড়কের পদুয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মামুন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। শাহজাহান মিয়া তার পরিবার নিয়ে কয়েক বছর ধরে উপজেলার নহল চৌমুহনী এলাকার লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। সেই টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা রাখার জন্য সিএনজিচালিত অটোরিকশায় দারোরা যাচ্ছিলেন। গাড়িটি রায়তলা-দারোরা সড়কের পদুয়া মোড় অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা টাকা বহনকারী তার সিএনজির গতিরোধ করে। তখন ওই অটোরিকশা থেকে চার যুবক ইব্রাহীম খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে চোখের পলকের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়াকে আটক করে। মুরাদনগর থানার ওসি নাহিদ আহমেদ জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন