ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২০, ১:০১ অপরাহ্ণ • ৫২ বার পঠিত
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে “আলীরচর মিনি ফুটবল টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে সেচ্ছাসেবী সংগঠন আলোকিত আলীরচরের উদ্যোগে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার সদরের আলীরচর গ্রামে চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সমাজসেবক হাজী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মো: সফিকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির পুলিশিং সদস্য বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা ড. মীর শামসুল হক, আবু বক্কর মোল্লা, মো. হানিফ মিয়া(বিজু), মো: হারুন অর রশিদ এবং ইউপি সদস্য আব্দুল বারিক মেম্বার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাম্ভাব্য মেম্বার পদ প্রার্থী মো: মানিক মিয়া, কলিম উল্লাহ, মানিক খাঁন, আফাজ উদ্দিন খাঁন, মানিক চন্দ্র সরকার, মো: সজিবুল ইসলাম, পারভেজ হোসেন মোল্লা, নাছির উদ্দিন খাঁনসহ সেচ্ছাসেবী ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকগন। আয়োজক কমিটির বিভিন্ন সদস্যরা জানায়, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষনায় মুরাদনগরকে মাদকমুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার পৃষ্টপোষকতা ও অনুপ্রেরণা থেকেই এই মিনি ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরে উদ্বোধন শেষে মুরাদনগর ড্রাগন ক্লাব বনাম মাছিমপুর ফুটবল ক্লাবের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র হলে তাদেরকে সমান পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

আরও পড়ুন