ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

মুরাদনগরে মিললো যুবকের গলাকাটা লাশ

অনলাইন সংস্করণ
২০ সেপ্টেম্বর ২০২১, ২:২৬ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
মুরাদনগরে মিললো যুবকের গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে নাছির মিয়া (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাছির মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আবদুল আউয়ালের ছেলে। জানা যায়, সকালে স্থানীয়রা ধনুমিয়া মার্কেটের সাটারবিহীন একটি দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন কারণে রাতের আধারে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে।

আরও পড়ুন