ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন সংস্করণ
২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ • ৭৪ বার পঠিত
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে উদযাপিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটের সময় উপজেলা সদরের ডি.আর উচ্চবিদ্যালয় খেলার মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি সম্মান জানানো হয়। এ সময় আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সকল সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি সম্মান জানায়। পরে রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো: ফয়েজ উল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কামরুল আহমেদ খাঁন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন