ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের বাবার দাফন সম্পন্ন

অনলাইন সংস্করণ
২১ সেপ্টেম্বর ২০২০, ১:১৬ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
মুরাদনগরে যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের বাবার দাফন সম্পন্ন
সাজ্জাদ হোসেন শিমুল: কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের বাবা আবুল হোসেন মাষ্টার (বি.এস.সি- অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক) এর জানাজার নামাজ শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর মুরাদনগর উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নিয়েছেন। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, ইউপি সদস্য সাহেদুল হক সুজন, যুবলীগ নেতা ওমর ফারুক দেলোয়ার, রকিবুল শামিম, রফিকুল ইসলাম হিন্দি, মোজাম্মেল চৌধূরী, মাহাবুব আলম, ছাত্তার চৌধূরী প্রমূখ উপস্থিত ছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ফুসফুস জনিত কারণে ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোওে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হোসেন মাষ্টার। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আরও পড়ুন