ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে রহিমপুর হেজাজিয়া এতিমখানায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৭ পূর্বাহ্ণ • ৫৪ বার পঠিত
মুরাদনগরে রহিমপুর হেজাজিয়া এতিমখানায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হইয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানা প্রাঙ্গনে ওই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, সহকারী পরিচালক এস এম জুবায়ের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মাহসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, প্রতিষ্ঠাতা মৃত হাকীম মোবারক আলী হেজাজির ছেলে অধ্যাপক হাকীম জামাল উদ্দীন হেজাজি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, ড. এনামুল হক, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, এতিম খানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান প্রমুখ। এতিমখানার আঙ্গিনায় বৃক্ষরোপন শেষে নবনির্মিত ৬ তলা ফাউন্ডেশনের দ্বিতল ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এতিম শিশুদের সাথে মধ্যান্য ভোজ সম্পন্ন করেন।

আরও পড়ুন