ঢাকা • ৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

মুরাদনগরে রোটারি ক্লাব অব মতিঝিল এর বৃক্ষরোপণ

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২৩, ১:৪১ অপরাহ্ণ • ৭৬ বার পঠিত
মুরাদনগরে রোটারি ক্লাব অব মতিঝিল এর বৃক্ষরোপণ
  • আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক:
দেশের আপামর জনসাধারণ বিশেষ করে নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব মতিঝিল। বুধবার দুপুরে কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ, ডি আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিক বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, রোটারি ক্লাব অব মতিঝিল এর সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক এম এ খালেক নিপু, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, অধ্যাপক খোরশেদ আলম, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, মুরাদনগর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, ব্যবসায়ী কাজী শওকত, মাহাবুবুর রহমান জুয়েল, জোনায়েদ বক্তার, মনির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন