ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে শিক্ষককে কুপিয়ে জখম

অনলাইন সংস্করণ
২৬ সেপ্টেম্বর ২০২২, ৬:৫১ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
মুরাদনগরে শিক্ষককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে আবুল কালাম আজাদ (৪০) নামের এক শিক্ষককে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১৩ নং সদর ইউনিয়নের দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই ঘটনা ঘটে। ঘটনার পর পরই প্রত্যক্ষদর্শীরা তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এই সংবাদ লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত শিক্ষক আবুল কালাম আজাদ দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউসুফনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে । আহত আবুল কালাম আজাদের বড় ভাই মো. জসিম উদ্দিন বলেন, মনির ফোন দিয়ে তাকে স্কুল থেকে বাহিরে আসতে বললে, সে সরল মনে বের হয়ে আসে। দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে আসার পর পরই আমাদের ইউসুফনগর গ্রামের শিমুল, আবুবক্কর, হাসান, সোহাগসহ ৭ থেকে ৮জন তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দায়ের কোপে কালামের মাথায় বিশটি সেলাই লাগে ও পিটিয়ে দু’হাত ভেঙ্গে ফেলে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন তাই তাকে জেলায় নিয়ে যাচ্ছি। এসে মামলা করবো। মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো মামলা হয়নি, মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন