ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৮ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ ১৬২ বার পঠিত
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে রাজিব আহমেদ (৩৮) নামের এক ব্যক্তিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার কঠোর বিচারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রাজিব আহমেদ মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি নিজেকে একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের ‘সাংবাদিক’ হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করতেন। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও আপত্তিকর মন্তব্য করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয় কয়েকজন জানান, রাজিব বিভিন্ন সময় ফোন করে টাকা দাবি করতেন। দাবি অনুযায়ী টাকা না দিলে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করতেন বলেও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকার উত্তরা এলাকা থেকে রাজিব আহমেদকে আটক করা হয়েছে। পরে তাকে মুরাদনগর থানায় এনে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন