ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

অনলাইন সংস্করণ
৩ এপ্রিল ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ছোট ভাই সাইদুলকে (২২) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে বড় ভাই রিপন (২৫)। শুক্রবার সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ছোট ভাইকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। রিপন ও সাইদুল উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানে পড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মা শাহেরা খাতুন বড় ছেলে রিপনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। জানা যায়, সাইদুল দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর বাজারে একটি সেলুন দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বাবার রেখে যাওয়া বাড়ির তিন শতক জায়গা নিয়ে নেশাগ্রস্ত বড় ভাই রিপন প্রায়ই ঝগড়া করে। ছোট ভাই সাইদুল প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে দোকান খুলে টিউবয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা বড় ভাই রিপন পিছন থেকে ছুরিকাঘাত করে। এ সময় সাইদুলের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে বড় ভাই রিপন পালিয়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী নদীতে ঝাপ দেয়। পরে এলাকাবাসী রিপনকে নদী থেকে ধরে এনে বাঙ্গরা বাজার থানায় খবর দিলে অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক রিপনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, অভিযুক্ত বড় ভাই রিপনকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন