ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত, যুবক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২৫ জানুয়ারি ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ ৫১ বার পঠিত
মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত, যুবক গ্রেপ্তার
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ঔই যুবককে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। অভিযোক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে। জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনির ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যেক্ত করে আসছিল। প্রদিনের মতো ওই ছাত্রী আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযোক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমান আদালত মুরাদনগর থানা পুলিশকে অভিযোগক্তকে গ্রেফতার করে, দন্ডবিধি ৫০৯ দারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রধান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন