ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ১০ মাস পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২১, ৪:৩১ অপরাহ্ণ ৭০ বার পঠিত
মুরাদনগরে ১০ মাস পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
পলাতক থাকার ১০ মাস পর অবশেষে গ্রেফতার হলেন আরিফ নামে এক ধর্ষণ মামলার প্রধান আসামি ও তার বাবা। সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে আরিফ (২৫) ও আরিফের বাবা বকস আলীর ছেলে শাহজালাল (৫১)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান কুমিল্লা টাইমসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২০ সালের একটি ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ। সে তার নিজ গ্রামের একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও আরিফ ও তার বাবা শাহজালাল এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন