ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ আটক এক, প্রাইভেট কার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন সংস্করণ
১২ আগস্ট ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ আটক এক, প্রাইভেট কার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ রহমত উল্ল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ রহমত উল্ল্যা কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী রহমত উল্ল্যা (৩০) ইউসুফ নগর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। অপরদিকে একই সময় উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে ফেলে যাওয়া গাড়ি তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। এদিকে একইদিনে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পাঁচজন কে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ারেন্ট ভুক্তরা হলেন, উপজেলার কুলুবাড়ি গ্রামের সাইদ আলীর ছেলে তাজুল ইসলাম, গান্দ্রা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো: হুমায়ুন কবির, কেওয়াটগ্রাম গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে মো: সাইমোন ওরফে ছিমন, আমপাল গ্রামের দেলোয়ার হোসেন এর মেয়ে জেসমিন বেগম ও লক্ষীপুর গ্রামের মো: অলি মিয়ার ছেলে লিল মিয়া। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে পড়ে পরে থাকা একটি প্রাইভেটকার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন