ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গেপ্তার

অনলাইন সংস্করণ
১৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ ৬৮ বার পঠিত
মুরাদনগরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গেপ্তার
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে দুইহাজার পিছ ইয়াবাসহ আবুল কালাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আমিন নগরের মৃত ফিরোজ মিয়ার ছেলে। জানা যায়, ইয়াবার বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিননগর এলাকায় আবুল কালামের বাড়িতে ঘেরাও করে এসআই কৃষ্ণ মোহন, এএসআই হুমায়ুন ও এএসআই মনিরের প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে আবুল কালামকে আটক করে বাঙ্গরাবাজার থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানায় মাদক মামলা রজু করা হয়েছে। পুলিশ সুপার জনাব ফারক আহম্মদের সার্বিক নির্দেশনা মোতাবেক কুমিল্লার থেকে মাদক নির্মূলের অংশ হিসেবে বাঙ্গরাবাজার থানা থেকে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন