ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগর উপজেলার ১১’শ ৪৮টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ বিতরণ

অনলাইন সংস্করণ
৩ জুন ২০২০, ৩:১৬ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
মুরাদনগর উপজেলার ১১’শ ৪৮টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ বিতরণ

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের পক্ষ থেকে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী উপজেলার ১১’শ ৪৮টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

উদ্বোধন শেষে নগদ ৫ হাজার টাকা করে প্রতিটি মসজিদের ইমামদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন মুরাদনগর শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।

আরও পড়ুন