ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

মুরাদনগর বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জসিম গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ ৬০ বার পঠিত
মুরাদনগর বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জসিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর: কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে এস আই আবু তাহের ও এ এস আই আল-আমিন-২ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণ চাপিতলা গ্রামের  মোকবল মিয়ার ছেলে। সূত্রে আরো জানা যায়, মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন:  আমরা গোপনে সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার গভীর রাতে বি চাপিতলা গ্রামে  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন কে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়, তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন