ঢাকা • ৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মুরাদনগর বিজনেস গ্রুপের প্রথম মিলনমেলা

অনলাইন সংস্করণ
১১ ডিসেম্বর ২০২২, ১২:০৩ অপরাহ্ণ • ২৫৫ বার পঠিত
মুরাদনগর বিজনেস গ্রুপের প্রথম মিলনমেলা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের প্লাটফর্ম মুরাদনগর বিজনেস গ্রুপের আয়োজনে ও উৎবধসু উৎবংং এর পৃষ্ঠপোষকতায় গতকাল রবিবার কুমিল্লার মুরাদনগরের নগর ক্যাফেতে আয়োজিত হয়েছে প্রথম মিলন মেলা। মুরাদনগর বিজনেস গ্রুপের সকল উদ্যোক্তাদের সক্রিয় উপস্থিতিতে বেকিং শপ বিডির তৈরী ফটো এডিবল কেক কাটার মাধ্যমে শুরু হয় উক্ত মিলনমেলার আনুষ্ঠানিকতা। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে ড্রিমি ড্রেসের পক্ষ থেকে বিতরণ করা হয় উপহার সামগ্রী। কুমিল্লা সাইবার সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ড্রিমি ড্রেস বর্তমানে ক্রেতাদের আর্কষণের কেন্দ্রে রয়েছে, যেখানে পাওয়া যায় মেয়ে ও মহিলাদের সকল ধরণের সপ্নিল পোশাক। ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রির জন্য গড়ে তোলা হয়েছে মুরাদনগর বিজনেস গ্রুপ। যেখানে ঘরে বসেই সকলে ক্রয় করতে পারবে প্রয়োজনীয় পণ্য সামগ্রী। প্রতিনিয়ত অসংখ্য উদ্যোক্তা উঠে আসছে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে আশাহত হয়ে পিছিয়ে যাচ্ছে প্রায়শই। তাদের জন্য ক্রেতা পর্যায়ে আকৃষ্ট করতে একটি সহজ সুযোগ করে দিয়ে থাকে এই গ্রুপটি। বেকিং শপ বিডির কর্ণধার ও মুরাদনগর বিজনেস গ্রুপের মডারেটর সুমাইয়া আফরিন বলেন, গ্রুপটিতে ক্রেতারা বিশ্বস্ত ও সর্বোচ্চ সেবা পেয়ে থাকে। ক্রেতারা হাতের নাগালে পন্যসামগ্রী পেয়ে যাচ্ছে সেই সাথে উদ্যোক্তারাও নিজের পণ্যগুলো বিক্রির জন্য সহজ মাধ্যম খুঁজে পেয়েছে যেখানে সহজেই অসংখ্য ক্রেতার নিকট তাদের পণ্যের বর্ণনা তুলে ধরতে পারছে।

আরও পড়ুন