ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা: টেকনাফে শুরু হলো গণশুনানি

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ১২:৫৮ অপরাহ্ণ ৮৩ বার পঠিত
মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা: টেকনাফে শুরু হলো গণশুনানি
অনলাইন ডেস্কঃ গত ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে টেকনাফে রোববার সকাল থেকে গণশুনানি শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। গণশুনানিতে তদন্ত কমিটির চারজন সদস্য - চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং রামু ক্যান্টনমেন্টের লেফটেনেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন উপস্থিত রয়েছেন। গণশুনানিতে সাক্ষ্য দেয়ার জন্য সকাল থেকে এ পর্যন্ত ১২ জন মানুষ নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন বলে জানা যাচ্ছে। এজন্য সকাল থেকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদঃ বিবিসি বাংলা

আরও পড়ুন