ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মেজর সিনহা হত্যা মামলা: শিপ্রা দেবনাথের জামিন

অনলাইন সংস্করণ
৯ আগস্ট ২০২০, ৮:০৪ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
মেজর সিনহা হত্যা মামলা: শিপ্রা দেবনাথের জামিন
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেছে টেকনাফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশের দায়ের করা মাদক মামলার শুনানি শেষে দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। এদিকে, সিনহার আরেক সহকর্মী সিফাতের জামিন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল আদেশ দেবে আদালত। সিফাতের জামিনের রিভিউ আবেদন করা হয় গত ৬ই আগস্ট। সকালে শুনানি শেষে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আগামীকাল আদেশের জন্য নির্ধারণ করেন বলে জানান সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু। একই সঙ্গে পুলিশের দায়ের করা মাদক, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলাটি যেনো র‌্যাবকে তদন্তের দায়িত্বে দেয়া হয়, তারও আবেদন জানানো হয়েছে। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের দুই সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ ঘটনার দিন তার সঙ্গেই ছিলেন। প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয় রাশেদকে।

আরও পড়ুন