ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র নিয়ে নানা জটিলতায় কুবি শিক্ষার্থীরা

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ • ৮৩ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র নিয়ে নানা জটিলতায় কুবি শিক্ষার্থীরা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের আট সেমিস্টারের জন্য দেয়া পরিচয়পত্রের মেয়াদ ছয় সেমিস্টার না যেতেই শেষ হয়ে গেছে। এতে করে ব্যাংক একাউন্ট খোলাসহ বিভিন্ন স্থানে নিজেদের পরিচয় নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা। শিক্ষার্থীদের দাবি, স্নাতকের শেষ পর্যন্ত যেন তাদের পরিচয়পত্র নবায়ন করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের আটটি সেমিস্টারের জন্য চার বছরের পরিচয়পত্র দেয়া হয়। কিন্তু ভয়াবহ সেশনজটের কবলে পড়ে শিক্ষার্থীদের আট সেমিস্টার শেষ করতে পাচ বছর বা কখনও তারও বেশি সময় প্রয়োজন হয়। পরিচয়পত্রের মেয়াদ চার বছরে শেষ হয়ে যাওয়ায় বাকী সময় শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। স্নাতক ২০১৬-১৭ সেশনের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন মো. তাহিরুল ইসলাম মিরাজ। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে চার বছর মেয়াদী পরিচয়পত্র প্রদান করা হয়। যার মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। অথচ তিনি এখনও ৬ষ্ঠ সেমিস্টারই শেষ করতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অনার্স শেষ হতে এখনো বছরখানেক বাকি। এত আগে পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোথাও গিয়ে পরিচয় দেওয়াটা মুশকিল হয়ে গেছে। এদিকে প্রসাশনের কোন ভ্রুক্ষেপই নেই। এটা প্রসাশনের কেমন রীতিসিদ্ধ ব্যাপার?’ ১১তম ব্যাচের আরেক শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রবিউল ইসলাম বলেন, ‘আমি ব্যাংকে গিয়েছি স্টুডেন্ট একাউন্ট খুলতে। পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমি একাউন্ট খুলতে পারিনি। অথচ আমার স্নাতক শেষ হতে এখনো প্রায় দেড় বছর বাকি। প্রসাশনের অবশ্যই শিক্ষার্থীদের পরিচয় পত্র নবায়ন করা দরকার।’ এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে পরিচয় পত্র নবায়নের আবেদন করলে আমরা অবশ্যই তাদের নতুন পরিচয় পত্র সরবরাহ করবো।’ তবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এটি সম্মিলিত বিষয় হওয়ায় এ ব্যাপারে আমি একক কোন সিদ্ধান্ত দিতে পারি না। প্রভোস্ট কমিটির মিটিংয়ে আমরা এ ব্যাপারে কথা বলবো। তার আগে কোন মন্তব্য করতে পারছিনা।’ সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘করোনার কারণে এ সমস্যাটি সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা ভেবে দেখবো।’

আরও পড়ুন