ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

যশোরে মার্কিন ডলারসহ ৪ হুন্ডি পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২২ জানুয়ারি ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ • ১০৩ বার পঠিত
যশোরে মার্কিন ডলারসহ ৪ হুন্ডি পাচারকারী আটক
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) ইউএস ডলারসহ ৪জন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) যশোর ব্যাটালিয়ন সদস্যরা।শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে যশোরের হামিদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান,বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর অঞ্চলে চোরাচালানী কার্যক্রম পরিচালনা প্রতিহত করার জন্য দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক,চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান মার্কিন ডলার পাচারের লক্ষে ৪জন পাচারকারী বেনাপোল হতে একটি লোকাল বাসযোগে যশোর হামিদপুর হতে ৫০০ গজ পূর্ব দিকে নেমে যশোর হতে ঢাকাগামী বাসে যাওয়ার জন্য অপেক্ষাকালে সেখানে তাদেরকে হাতেনাতে ধরা হয়।এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মাদ ফারুক হোসেন। পাচারকারীদের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ১,৯০,০০০মার্কিন ডলার পাওয়া যায়।যার আনুমানিক সিজার মূল্য ১,৬০,৭২,০০০/-(এক কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার) টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে,তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত। আটকরা হলেন- ১।মোঃ মিঠু মন্ডল (২৭),পিতা- মোঃ সলেমান, গ্রাম-গাতিপাড়া,ডাকঘর ও থানা-বেনাপোল, জেলা-যশোর,২।মোঃ শহিদুল ইসলাম (২৩), পিতা-মোঃ জাকির হোসেন,গ্রাম-ছোট আচড়া,ডাকঘর ও থানা-বেনাপোল, জেলা-যশোর, ৩।মোঃ সোহেল রানা (হযরত) (৪০), পিতা- মৃত-আবুল হোসেন,গ্রাম- ললিতাদাহ,ডাকঘর- বারিনগর বাজার,থানা ও জেলা- যশোর,৪।রাকিবুল হাসান সাগর (২০), পিতা-মোঃ তোরাব আলী, গ্রাম-নওদাগ্রাম, ডাকঘর ফুজারহাট, থানা ও জেলা- যশোর। যশোর অধিনায়ক সেলিম রেজা আরও বলেন,অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক,চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন