ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে সীমানা পিলার পাচারকালে আটক ১

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ২:৩৭ অপরাহ্ণ ৭০ বার পঠিত
যশোরে সীমানা পিলার পাচারকালে আটক ১
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়ায় সীমানা পিলার পাচারকালে তৌহিদুর রহমান (৪০)নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক তৌহিদুর রহমান কোতয়ালি থানাধীন কাজিপুর বলাডাঙ্গা গ্রামের শাহজাহান মোল্লা ছেলে। র‌্যাবের ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার জামজিয়া এলাকায় জৈনক সাইফুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।এসময় সীমানা পিলারসহ তৌহিদুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করে বাঘারপাড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন