ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২০ নভেম্বর ২০২০, ১২:১২ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আশিকুর ঝিকরগাছা থানাধীন উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে জানা যায় যশোর থেকে লোকাল বাসে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী বাসে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।এসময় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীনের নেতৃত্বে লোকাল বাসে তল্লাশিকালে আশিকুর রহমানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।পরে তার কোমরে বেল্টে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণেরবার পাওয়া। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।জব্দকৃত স্বর্ণেরবারের মূল্য ১কোটি ৯লক্ষ ২শ' টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন