ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

লাকসামে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, দাবী আওয়ামীলীগ নেতাদের

অনলাইন সংস্করণ
২৭ জুন ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
লাকসামে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, দাবী আওয়ামীলীগ নেতাদের
  • নিজস্ব  প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে বিএনপির নেতারবাড়ি হামলা ও রাস্তা কেটে ফেলেছে আওয়ামীলীগ এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌর আওয়ামীলীগ। মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবে লাকসাম উপজেলা পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেন গত ২১শে জুন ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক, যুগ্ম-সাধারন সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনকে নিশ্চিত হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে। এই হামলাকারীদেরকে রক্ষা করা এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও বানোয়াট বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আর ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন । কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কে চ্যালেঞ্জ করে লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া বলেন, আসেন রাস্তা দেখে যান কোথায় কাটা হয়েছে। তিনি বিএনপির মিথ্যাচারের তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলে- ঈদের পর কুমিল্লায় জনসভা করে বিএনপির মিথ্যাচারের জবাব দেয়া হবে। বিএনপির কাজই প্রতিদিন মিথ্যাচার করা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলৃ। এসময় লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রফেসর আবুল খায়েরসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা রকির নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত লাকসামে ছাত্রলীগ নেতা অনিক ,সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের রক্তাক্ত ছবি হাতে নিয়ে সত্য তুলে ধরার আহবান জানান নেতারা।

আরও পড়ুন