ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

লাকসামে শ্বশুরবাড়ির পাশ থেকে জামাইয়ের লাশ উদ্ধার!

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৫:২০ অপরাহ্ণ • ৮৪ বার পঠিত
লাকসামে শ্বশুরবাড়ির পাশ থেকে জামাইয়ের লাশ উদ্ধার!
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে শ্বশুরবাড়ির পাশে সড়ক থেকে জামাইয়ের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের চিকোনিয়া গ্রামের আনছারিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ঐদিন অজ্ঞাতনামা হিসেবে লাশটি মর্গে পাঠায়। পরে ফেসবুকে দেখে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে। নিহত মোহাম্মদ সোহেল (২৭) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের আহছান উল্লার ছেলে। স্থানিয় সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সোহেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এ ঘটনার দিন সোহেলের স্ত্রী তার শ্বশুরবাড়িতে ছিলেন। সোহেল গত বৃহস্পতিবার তার হামিরাবাগ নিজ বাড়ী থেকে বিকালে চিকোনিয়া গ্রামের শ্বশুরবাড়িতে যান। শুক্রবার সকালে লাকসাম- মুদাফরগঞ্জ সড়কে রক্তাক্ত অবস্থায় সোহেলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। লাকসাম থানার ওসি (তদন্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার অজ্ঞাত নামা হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে ফেসবুকে দেখে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা আরো জানান, সোহেল মানসিক ভারসাম্যহীন ছিল। রাস্তায় ঘুরাঘুরির সময়ে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন