ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

শিগগিরই মুরাদনগরে একটি ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নিচ্ছি: ইশরাক

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ণ ৯৫ বার পঠিত
শিগগিরই মুরাদনগরে একটি ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নিচ্ছি: ইশরাক
অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, শিগগিরই কুমিল্লার মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “শিগগিরই মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ।” পোস্টে ইশরাক হোসেন আরও বলেন, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে। তিনি জানান, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। ইশরাক হোসেনের এ ঘোষণা ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন