ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

শেকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ১২:২০ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
শেকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। শনিবার (০২ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব। জানা যায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ১১তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন কালের কণ্ঠের বিশ^বিদ্যালয় প্রতিনিধি শাহাদত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ^বিদ্যালয় প্রতিনিধি মমিন সরকার। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ—সভাপতি আবু তালহা সজীব (দৈনিক ইনকিলাব) ও আকাশ বাসফোর (দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক কায়েস ইবনে জুবায়ের (দি বাংলাদেশ টুডে), সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান অভি (ডেইলি ক্যাম্পাস), কোষাধ্যক্ষ ছিয়াদ খান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক এমদাদুল হক (দেশ রূপান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান খান (দৈনিক যুগান্তর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওলী আহম্মেদ (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হানিফ (দৈনিক ইত্তেফাক), যোগাযোগ ও কর্মশালা সম্পাদক শাহীন আলম (স্টুডেন্ট জার্নাল)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মহিবুল আলম সবুজ, জাগো নিউজের মো. রাকিব খান ও দি নিউ নেশনের আব্দুল্লাহ আল জুবায়ের। যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।’ এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন নেতৃদ্বয়।

আরও পড়ুন