ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে- প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ২:৩৭ অপরাহ্ণ ৬৭ বার পঠিত
সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে- প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ডেস্ক রিপোর্টঃ নাটোরে বিভিন্ন রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে আছে। আমরা মহামারী করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নিজ নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবার মানবিক সহায়তা আমরা পৌঁছে দিয়েছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ। তাঁর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। করোনার এ দুর্যোগে দীর্ঘ ৫ মাস আমরা সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১৯ জনকে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান এবং স্বাস্থ্য কর্মী, সাংবাদিকদের মাঝে ৬৫০ পিস এন নাইন্টি ফাইভ মাস্ক প্রদান করেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভায় যোগ দেন।

আরও পড়ুন