ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

সাবেক এমপি কায়কোবাদের মায়ের কবর জিয়ারত করেছেন সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন

অনলাইন সংস্করণ
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
সাবেক এমপি কায়কোবাদের মায়ের কবর জিয়ারত করেছেন সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন
  • সাজ্জাদ হোসেন শিমুল:
বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা—৩ মুরাদনগর আসনের সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মাতা সৈয়দা রাশেদা বেগমের কবর জিয়ারত করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের কেন্দ্রিয় কবরস্থানে জিয়ারত শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা অওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, এান ও সমাজ কল্যান সম্পাদক আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও সাবেক জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাবেক এমপি কায়কোবাদের মা সৈয়দা রাশেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওইদিনই বাদ এশা মুরাদনগর সদরের বড় মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

আরও পড়ুন