ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ১১:৪০ পূর্বাহ্ণ ৬৭ বার পঠিত
সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন কর্মকর্তাসহ পুলিশের আরও আট সদস্যকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রধান আসামি লিয়াকতসহ আট আসামিকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের কয়েকটি গাড়িতে করে কঠোর নিরাপত্তায় আট আসামিকে আদালতে আনা হয়।

এরই মধ্যে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হাসপাতালে আসার পর গ্রেফতার হওয়া টেকনাফের প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশকেও নেয়া হয়েছে কক্সবাজার আদালতে। এ নিয়ে কক্সবাজার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।

আসামিদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পুরো আদালত এলাকা পুলিশ ঘিরে রাখায় তাদের রাখার স্থান কিংবা গাড়ি থেকে নামানোর কোনো ছবি তুলতে পারেননি গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন